দাদুর সঙ্গে গরু চরাতে যাওয়ার সময় ভাগীরথীর শাখা নদীতে তলিয়ে গেলে একমাত্র নাতি - The News Lion

দাদুর সঙ্গে গরু চরাতে যাওয়ার সময় ভাগীরথীর শাখা নদীতে তলিয়ে গেলে একমাত্র নাতি

 


দি নিউজ লায়ন;  গরু নিয়ে পদ্মার শাখা নদী পেরিয়ে চারন ভূমিতে নিয়ে যাওয়ার সময়  দাদুর চোখের সামনে জলের তোরে তলিয়ে গেল একমাত্র নাতি ষষ্ঠ শ্রেনীত  ছাত্র।নিখোঁজ ওই ছাত্রের নাম রনি ঘোষ(১২)। এই ঘটনায়  মুর্শিদাবাদের মহম্মদপুরের  চর বাবুপুর এলাকার সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।খবর পেয়েই ঘটনা স্থলে  উদ্ধার কাজে হাত লাগাতেন ছুটে আসে  থানার বিশাল পুলিশবাহিনী। 


টানা বৃষ্টির ফলে বাগডাঙ্গা ঘোষ পাড়ার গোয়ালা সম্প্রদায়ের মানুষ গরু নিয়ে চরম সমস্যায় পড়েছেন।এক দিকে করোনা বিধি নিষেধের ফলে দুগ্ধ জাত দ্রব্য উৎপাদন করে তা বিক্রি করতে না পেরে অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত  বাগডাঙ্গার বাসিন্দারা।তার উপর অতি বৃষ্টিতে এলাকার জমি জলমগ্ন হওয়ায় গরুর চারন ভূমি বলতে কিছু অবশিষ্ট নেই । এই পরিস্থিতিতে পড়ে দাদু বিভূতি ঘোষের সঙ্গে পদ্মার শাখা নদি পেরিয়ে গরু নিয়ে চর বাবুপুর এলাকায় যাচ্ছিল স্থানীয় বাগডাঙ্গা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ষষ্ঠ শ্রেনীর ছাত্র রনি । 


কিন্তু মাঝ নদি তে গরুর লেজ হাত থেকে ছুটে গেলে হাবু ডুবু খেতে থাকে বছর পনেরোর রনি । তড়িঘড়ি করে দাদু তাকে ধরতে গেলেও তার নাগাল পায় না ।ফলে তলিয়ে যায় ওই ছাত্র । এই ব্যাপারে বিভূতি বাবু আক্ষেপ করে বলেন , “ চোখের সামনে নাতি নদিতে তলিয়ে গেল ।আমি কিছুই করতে পারলাম না ।এই কষ্ট নিয়ে আমার বেঁচে থাকার কি মূল্য আছে , ছেলেকেই বা কি উত্তর দেব ।” আর স্থানীয় পঞ্চায়েত সদস্য চুমকি ঘোষ বলেন ,” এখানকার ঘোষেদের এক মাত্র জীবিকা গরু পালন । বর্ষা এলেই গরু নিয়ে ওদের সমস্যায় পড়তে হয় ।অথচ এদের স্থায়ী সমাধানের কথা কেউ ভাবে না ।প্রশাসনের কাছে আবেদন এই ব্যাপারে নজর দিতে ।”

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.